# Tags

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন-কামাল আনোয়ার

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও জেলা সংবাদদাতাঃ ঠাকুরগাঁও বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কৃতি সন্তান ও যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ।

গত বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটিতে ২য় সহ-সভাপতি পদে মনোনীত করা হয়েছে কামাল আনোয়ার আহাম্মদকে।

কামাল আনোয়ার আহাম্মদ রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বাসিন্দা। কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়ার খবরে ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল-পীরগঞ্জ) আসনের বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আনন্দিত নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছেন।
গতকাল সন্ধ্যায় রাণীশংকৈল উপজেলা যুবদলের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন, সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম, পৌর যুবদলের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মৌমিন হোসেনসহ যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

তৃণমূল থেকে উঠে আসা কামাল আনোয়ার আহাম্মদ ছাত্রদলের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি ঢাকা কলেজ ছাত্র দল শাখার সাধারণ সম্পাদক ও পরবর্তীতে আহব্বায়ক এবং পরে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি এর দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সতত্যার সঠিত পালন করেছেন।

রাজনৈতিক জীবনের শুরু থেকেই ছাত্রদল ও পরবর্তীতে যুবদলের বিভিন্ন পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন কামাল আনোয়ার আহাম্মদ।
দীর্ঘ রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কর্মকাণ্ড এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার কারণ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ১১ বার কারাবরণ করেন। তার বিরুদ্ধে প্রায় ৭৯টি মামলা ছিল।
দলের নেতাকর্মীরা মনে করছেন, দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি অবিচল নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ এই পদে তাকে মূল্যায়ন করা হয়েছে। তাদের মতে, নতুন দায়িত্বে তিনি সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা পালন করবেন ধারনা স্থানীয় নেতাকর্মীদের।

রাণীশংকৈল উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম বলেন, কামাল আনোয়ার আহাম্মদ রাজনৈতিক জীবনে অনেক নির্যাতনের শিকার হয়েছেন। তাকে যুবদলের কেন্দ্রীয় কমিটিতে মূল্যায়ন করায় আমরা রাণীশংকৈল তথা ঠাকুরগাঁও-৩ আসনের যুবদলের নেতাকর্মীরা খুবই আনন্দিত।

রাণীশংকৈল উপজেলা যুবদল সভাপতি শামীম সুমন জানান, কামাল আনোয়ার আহাম্মদ ভাই আমাদের রাণীশংকৈল এর গর্ব, তিনি দীর্ঘদিন নানা প্রতিকূলতার সাথে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির রাজনীতিতে সংক্রিয় ছিলেন। তিনাকে বাংলাদেশ সরকার প্রধান জনাব তারেক রহমান ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি যোগ্যতার মূল্যায়ন করায়।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় কামাল আনোয়ার আহাম্মদ আমাদের প্রতিনিধি মাসুদ রানা পলক এর সাথে কথা হলে বলেন, আমাকে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত করায় কৃতজ্ঞতা জানাই – গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর চেয়ারম্যান জনাব তারেক রহমান এর প্রতি এবং বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর স‍্যার এর প্রতি ॥

ধন্যবাদ – যুবদল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ভাই এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাইকে।

ছাত্ররাজনীতি ও যুবদলের রাজনীতিতে সম্পৃক্ত হওয়া সময় থেকে অদ্যাবধি সহযোদ্ধা , শুভানুধ্যায়ী, বন্ধুবান্ধব,ছোটভাই, বড় ভাই, আত্মীয়স্বজন- দেশে কিংবা বিদেশে সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ॥
যাদের রাজপথের শ্রমঘামের বিনিময়ে আমরা নেতা হয়েছি – তাদের প্রতিও কৃতজ্ঞতা রইল ।
বিশেষ করে আমার জন্মস্থান ঠাকুরগাঁও-৩ ( পীরগঞ্জ- রানীশংকৈল ) এর বিএনপি,ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, কৃষকদল , মহিলাদল , শ্রমিকদল , মৎস্যজীবীদল সহ অপরাপর সংগঠন এবং সর্বস্তরের জনগন ও সাংবাদিকবৃন্দ যে উচ্ছ্বাস ও ভালোবাসা দেখিয়েছেন- তাতে আগামী দিনগুলোতে রাজনীতির দায়িত্ববোধ আরও বেড়ে গেছে । আপনাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি ।
দায়িত্ব আরো বেড়ে গেল। আমি ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নেতৃত্ব দিয়েছি,দীর্ঘদিন মহানগর উত্তর ছাত্র দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত নিষ্ঠা ও সততা এবং সংক্রিয় ভাবে দলের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছি। দলের আদর্শ বুকে ধারণ করে আমৃত্যু জনগণের জন্য কাজ করতে চাই। এদেশের গরীব মেহনতি মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নে কাজ করবো বলে প্রতিজ্ঞাবদ্ধ।